গুগল অ্যাসিস্ট্যান্ট ইসা রে!

১০ অক্টোবর, ২০১৯ ১৯:৫৮  
জন লেজেন্ডের পর এবার গুগল অ্যাসিস্টেন্টে যুক্ত হচ্ছেন মার্কিন তারকা ইসা রে। তিনি একজন কুশলী অভিনেত্রী, লেখক এবং প্রযোজক হিসেবেই নয়; ইউটিউব ওয়েব সিরিজ অকওয়ার্ড ব্লাক গার্ল হিসেবে বেশ জনপ্রিয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রে তার কন্ঠ যুক্ত করে গুগল অ্যাসিস্টেন্ট সেবা চালু করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই- গুগল হোম স্পিকার, নেস্ট হাব, নেস্ট হাব ম্যাক্স এবং লেনোভো স্মার্ট ডিসপ্লে-তে এই আবেদনময়ী কণ্ঠীর স্বরে সহায়তা শুনতে পাবেন ব্যবহারকারী। তবে এই সেবা চালু থাকবে সীমিত সময়ের জন্য। এজন্য হেই গুগল সম্বোধন করে বলতে হবে-ইসার মত কথা বলো। অথবা আপনার অ্যাসিস্ট্যান্ট ভয়েস সেটিংসে গিয়ে ইসা’র নাম নির্বাচন করে দিতে হবে। এরপর তার কাছে জানতে চাইতে পারেন - "আমার কি আজ ছাতা লাগবে?" থেকে শুরু করে "একটা জোক বলুন"- এমন সব সহায়ক তথ্য। তাহলে এখনই প্রশ্ন করা যাক। শোনা যাক ইসা রে কী বলে। ডিজিবাংলা/প্রান্ত